নিশিরাতের গল্প
স্বপ্নে আবিল শিশুটির মুখের স্মিতহাস্যকে ঢেকে রেখেছে আসন্ন মৃত্যুর ছায়া। শিশুটিকে হত্যার জন্য তার জন্মদাত্রী অনন্যার হাতে একটি শাণিত ছুরি তুলে দিয়ে অমল ফিসফিস করে কিছু বললো। শিশুটির গলা লক্ষ্য করে ছুরি চালানোর ঠিক আগের মূহুর্তে হাত কাঁপতে শুরু করলো অনন্যার। যে মেয়ে জীবনে একটি মশাও ঠিক করে মারতে পারেনা আজ তারই ঘাড়ে নিজের সন্তানকে হত্যা করার দায়িত্ব পড়েছে। হেমন্তের শীতেও অনন্যার হাতটা ঘেমে উঠল।
by শতরূপা সিংহ | 09 November, 2026 | 67 | Tags : Midnight story Baby Boy Attempt Murder